1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় চাটখিল উপজেলার হালিমা দিঘির পাড় বাজারস্থ মাঠে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাবেক বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি,সুপ্রিম কোর্টের আইনজীবী,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান। বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও পৌর বিএনপির আহ্বায়ক প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান টুলু, সভায় বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি সামছুজ্জোহা, চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ, শ্রমিকদল নেতা কামরুল হোসেন প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন কামরান বলেন,ড. ইউনুস ভালো লোক, কিন্তু উনি কি বলতে চান কি করতে চান তা বুঝি না। নির্বাচনের দিকে তাকিয়ে দেশের মানুষ। আশা করি দ্রুতই উনি মানুষের আকাঙ্ক্ষা পুরন করবেন।
তিনি আরো বলেন, ১৮ কোটি মানুষ আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। তার নেতত্ব সুন্দর বাংলাদেশ গড়বে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে কাজ করতে হবে। পরিশেষে
তিনি বলেন, আমি আগে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সার্বিক সহযোগীতায় যেভাবে চাটখিলকে গড়ে দিয়ে গিয়েছি আল্লাহ যদি আমাকে আবারো সুযোগ দেয় এবং দল আমাকে মনোনয়ন দেয়
তাহলে আমি চাটখিল – সোনাইমুড়ীকে আপনাদের সাথে নিয়ে সিঙ্গাপুর না করতে পারলেও একটা আধুনিক শহর উপহার দিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK