1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির  আহ্বায়ক কমিটি ঘোষণার পর রোববার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও  সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ।

রোববার দুপুরে (০২ ফেব্রুয়ারি)  বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির এই পাঁচ সদস্যবিশিষ্ট (আংশিক)  আহবায়ক কমিটিতে নোয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলোকে আহবায়ক , জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদকে সদস্যসচিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, বিদায়ী কমিটির সভাপতি এজেডএম গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  মামুনুর রশিদ মামুন ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন পর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়েই এই জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। এই কমিটির হাত ধরেই পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK