
চাটখিলে পৌরসভাস্থ ছয়ানী টবগার মৃধাবাড়ির সামনে মানিক ডাক্তার মসজিদ সংলগ্ন প্রবাসী সেলিমের বাড়িতে রোববার দিবাগত রাত ৩ টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় প্রবাসী মো: সেলিম হোসেন ও তার গৃহবধূ এবং সন্তান আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদের ০১ জন আগে থেকেই ঘরের ভিতরে অবস্থান করে লুকিয়ে থাকে পরবর্তীতে সে দরজা খুলে দিলে বাকি ৬/৭ জন ঘরের ভেতর ঢুকে যায়, তাদের মুখ রুমাল দিয়ে পেঁচানো ছিলো। ডাকাতরা ঘরে থাকা (১) মোসাঃ শান্তা ইসলাম (৩৫), স্বামী- মোঃ সেলিম হোসেন ও (২) নাজমা ইসলাম তিশা (১৮) পিতা- মোঃ সেলিম হোসেন কে কিল ঘুসি মেরে জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মাথায় পিস্তল ঠেকিয়ে ১টি গলার চেইন, ১টি আংটি, ও ৩টি কানের দুলসহ আনুমানিক ০১ ভরি স্বর্ণালংকার, ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়। ।
প্রবাসীর স্ত্রী মোসা: শান্তা ইসলাম বলেন , ডাকাত দল দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা দিতে বলে। আমি আপত্তি করলে আমাকে মারধর করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ হয়নি।