1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার

মাহবুবুর রহমান পিংকু, চাটখিল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন পেশাদার চোরসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই দলের সদস্যদের হেফাজত হতে চোরাইকৃত ১টি ৩২ ইঞ্চি Siko Smart LED TV উদ্ধার হয়।

শুক্রবার (১ নভেম্বর) চাটখিল থানা পুলিশ পৃথক অভিযানে ২ জন সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৫ জনকে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে, সিংবাহুড়া (আবদুল ব্যাপারী বাড়ী) এর মোঃ আবুল হোসেন ছেলে মোঃ লিমন হোসেন (২১), সিংবাহুড়া (আবদুল ব্যাপারী বাড়) এর মৃত আবদুর রহিমের ছেলে আবু বক্কর ছিদ্দিক (হেঞ্জু মিয়া), চাটখিল পৌরসভার দৌলতপুর (বড় বাড়ী) মোঃ দুলালের ছেলে আল মাহমুদ নাইম (২০)। উল্লেখিত আসামিরা দীর্ঘদিন যাবত এলাকায় চুরি সহ বিভিন্ন রকম অপরাধ করে আসছিল বলে জানায় ওসি। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে একটি এলইডি ৩২ ইঞ্চি টিভি উদ্ধার করা হয়। সিআর পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে, মোঃ হাসান মাহমুদ নিউটন, মোঃ ইব্রাহিম মিয়া। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে,ফরিদ হোসেন (২৬), সাদ্দাম হোসেন (২৮), সাইফুল ইসলাম টিপু (২৪), মোঃ নাজিম উদ্দিন (২২), মোঃ জনি (১৯)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK