1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে পিঠা উৎসবের আয়োজন করল ডীমল্যান্ড স্কুল

চাটখিল (নোয়াখালী)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

চাটখিল উপজেলার নোয়াখলা সোনাচাকা ডীমল্যান্ড প্রি- ক্যাডেট স্কুলের উদ্যোগে শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।  স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ১০টি স্টলে দেশীয় কেক পিঠা, ঝাড় পিঠা, গাঁদাফুল পিঠা, ভাপা সন্দেশ, ফুলি পিঠা, হৃদয় হরণ পিঠা, মাছ পিঠা, ফুলঝুড়ি পিঠা, সবজি পিঠা ইত্যাদি বাহারি পিঠার  শীতকালীন পিঠা প্রদর্শন করে। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নৃত্য ও কুইজ প্রতিযোগীতা এবং সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোজহারুল ইসলাম পুতুল, প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন, ০৮ নং নোয়াখলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মধু, সেক্রেটারি সাইফুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণত সম্পাদক পারভেজ মোজহার, ছাত্রদল নেতা ও স্কুলের পরিচালক এ এইচ সৌরভ, স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান প্রমুখ।

শিক্ষার্থীরা জানায়, প্রতিবছর স্কুল কর্তৃকপক্ষের উদ্দ্যোগে পিঠা উৎসব আয়োজন করায় আমরা আনন্দিত। প্রত্যেক স্কুলে এমন আয়োজন করা উচিৎ।

প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ২০০০ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের কাছে ইতিহাস ও ঐতিহ্য এবং বাঙালির সংস্কৃতি তুলে ধরার জন্য স্কুলের উদ্দ্যোগে প্রতিবছর শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী ব্যাপক উৎসহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK