1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে তারেক রহমানের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুনের শীতবস্ত্র বিতরণ 

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত
নোয়াখালী চাটখিল পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে শনিবার বিকালে পৌরসভার দৌলতপুর আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে   রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান কাজলের
সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিশিষ্ট সমাজসেবক মো.রহমত উল্যাহ, প্রধান বক্তা ছিলেন
পৌরসভা বিএনপির সদস্য ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল। ছাত্রদল নেতা মাইদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ হাসান বাপ্পির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি ওমর ফারুক, চাটখিল পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বাবুল,সাবেক ছাত্রদল সভাপতি বেলায়েত হোসেন দিপু, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK