
নোয়াখালীর চাটখিল উপজেলায় ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের নিজ অর্থায়নে ফরমালিন মুক্ত আম বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ক্যাপ্টিন গোলাম কিবরিয়া, গোলাম মোর্তুজার সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনটির পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা জহিরুল ইসলামের উপস্থিতিতে খিলপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে এই আম বিতরণ করা হয়।
ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর আগে, তারা সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যেও আম বিতরণ করেছে। এছাড়াও ফাউন্ডেশনটি পাইভ জিরো প্রকল্প শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের মহামারি বেকারত্ব দূর করণে সেলাই মেশিন প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণের মতো কার্যক্রমও ইতোমধ্যে শুরু হতে যাচ্ছে।