1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি’ বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে চাটখিলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

 এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের চাটখিল কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন ক্যাশিয়ার নিশান চন্দ্র দাসের সঞ্চালনায় ও যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল থানার ওসি তদন্ত মো: আব্দুস সুলতান, উপজেলা প্রানী সম্পদ অফিসার সাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ, সহকারি যুব কর্মকর্তা সানা উল্যাহ ও মাহবুবুর রহমান প্রমুখ।

আত্নকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যান্ডিং বাংলা ইউথ এর প্রতিষ্ঠাতা ফজলে রাব্বী আবিদ, মোহাম্মদপুর আদর্শ যুব সংঘ এর সভাপতি মো: আহসান, যুব ইসলামী কালচার সেন্টারের সভাপতি জাকির হোসেন, এন সোশ্যাল যুব ক্লাব ব্লাড ডোনেট ক্লাব এর সভাপতি মিজানুর রহমান।

এ সময় আত্নকর্মীরা বলেন, বাংলাদেশের এক তৃতীয় অংশ যুবক। ২৪ এর গনঅভ্যুত্থানের সকল শহীদদের অধিকাংশ ছিল যুবক, পাশাপাশি ৫২ এর ভাষা আন্দোলনের বেশির সংখ্যক ছিলে যুবক। অথচ আজ মাদক,জুয়া, থায়লেন্ডি, ইভটিজিং সহ বড় ধরনের সামাজিক অপরাধের সঙ্গে জড়িত দেশের যুব সমাজের বড় একটা অংশ যার জন্য যা ভবিষ্যতের জন্য বড় হুমকির মুখে। এজন্য যুব উন্নয়ন উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক ১মাস, ৩মাস, ৬ মাস মেয়েদি ট্রেনিং এর ব্যবস্থা করা এবং পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা জরুরি। এছাড়াও সবচেয়ে বেশি সে সমস্যায় আত্নকর্মীরা পড়ছে তা হলো ঋণ নেওয়ার প্রক্রিয়া। ঋণের ক্ষেত্রে আরো সহজতর না করলে আত্নকর্মীরা সফল হতে পারবেনা। এজন্য যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব কার্যক্রমে আরো এগিয়ে আসা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK