1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম, আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে মো. ফয়সাল নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর ইফতার পরবর্তী সময়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত ফয়সাল অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছিলেন। শনিবার ঢাকা থেকে বাড়ি ফিরে কড়িহাটি বাজারে ইফতার শেষ করার পরপরই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় তার দোকানও ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে ফয়সাল এই নৃশংস হামলার বর্ণনা দেন। তিনি নিজেকে ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে বলেন, “বিএনপি ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগের লোকজন আমার ওপর এই অতর্কিত হামলা চালিয়েছে।” লাইভে তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত কোনো বিরোধ থেকে ঘটেছে, তা লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK