1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে চিহ্নিত মামলাবাজের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে চিহ্নিত মামলাবাজ গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। সোমবার বিকেলে উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর, রমাপুর ও গোবিন্দপুর ৩ গ্রামের ভুক্তভোগী জনগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রমাপুর বাজারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে কয়েক শত লোক উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোমান হোসেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মতিউর রহমান মিন্টু, কাজী মিজানুর রহমান, হারুনুর রশিদ ভ‚ঁইয়া, নাছির উদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, অবসরপ্রাপ্ত তহশিলদার সাইদুর রহমান এলাকার সন্তান। সে বিগত কয়েক যুগ থেকে এলাকা ও আসপাসের মানুষ জনের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মানুষজনকে মিথ্যা, ভূয়া ও বিভিন্ন প্রতারণা মূলক মামলা দিয়ে হেনস্থা করে আসছেন। যে কেউ তাহার এসব অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভূয়া মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। এ নিয়ে ৩ গ্রামের প্রায় সহশ্রাধিক মানুষ গণস্বাক্ষর করেন।
এ সময় কাজী মিজানুর রহমান বলেন, সে চাকুরিরত অবস্থায় সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ায়, বিভিন্ন মামলায় চাকুরি থেকে তৎকালীন সময়ে সাময়িক বরখাস্ত হন। বন্ড প্রদান এবং দুর্নীতির মামলায় সাজা প্রাপ্তির আবেদন প্রমান বিদ্যমান আছে। নিজ জামাতার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের মামলা বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এছাড়াও মেয়েদেরকে চাকুরির মিথ্যা আশ্বাস দিয়ে স্বাক্ষর নিয়ে সেই স্বাক্ষর দিয়ে ভুক্তভ‚গীদেরকে মিথ্যা মামলা দিয়ে বø্যাাক মেইলিং করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমান আমাদের কাছে আছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ১১ এপ্রিল উক্ত সাইদুর রহমান প্রচারিত একটি লিপলেট ও মিথ্যা মামলার বিষয়ে আমরা এলাকাবাসী অবগত হই। এর বিরুদ্ধে আমাদের অবস্থান এখন পরিষ্কার।
বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসা, আলহাজ্ব ইউসুফ জামে মসজিদ এবং রমাপুর মার্কেটের জায়গা ওয়ারিসি এবং সাফ কবলা মূলে ইউসুফ কম্পানি গংদের ভূমি বটে। বিগত ৫০ বৎসর যাবৎ যাহা আলহাজ্ব ইউসুফ কোম্পানীর পরিবার ভোগ করে আসিতেছে। কাউছার আহম্মেদ কাজল কর্তৃক ঘরবাড়ি ভাংচুর, অস্ত্র প্রদর্শন ও ইজ্জত নষ্টের যে অভিযোগ আনা হইয়াছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। বরং কাউছার আহম্মেদ কাজল এলাকার জনগণের জন্য নিস্বার্থ ভাবে কাজ করে আসছেন। লোকমুখে প্রকাশ আছে কথিত ব্যক্তি কোম্পানির কাছে ১ লক্ষ টাকা চেয়ে না পেয়ে এখন কোম্পানিসহ তার আত্মীয়স্বজনকে বিভিন্ন ভাবে হয়রানি করিতেছে।
সংবাদ সম্মেলনে ৩ গ্রামের মানুষ এই জুলুমবাজ, মামলাবাজ, প্রতারক সন্ত্রাসী সাইদুর রহমান ও মুন্নি গংদের থেকে আলহাজ্ব ইউসুফ ও তার পরিবারকে আইনি সুরক্ষা প্রদান ও প্রতারক চক্রের হোতাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK