
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসন, অবৈধ ভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করণের দাবিতে নোয়াখালীর সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী উন্নয়ন ফোরাম (NDF).
সোমবার ২৮ই এপ্রিল সকালে নোয়াখালী উন্নয়ন ফোরাম চাটখিল উপজেলা শাখার এনডিএফ এর র্যালির মাধ্যমে চাটখিল উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান করে। এতে বক্তব্য রাখেন, উপজেলার সমন্বয়ক ফরহাদ গাজী, মোরশেদ আলম ও মাহফুজুর রহমান কনক।
অবস্থান কর্মসূচির পর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় নোয়াখালী উন্নয়ন ফোরাম ( NDF) চাটখিল উপজেলার সমন্বয়ক এইচ এম ফরহাদ, রফিকুল ইসলাম রনি, মোরশেদ খলিল, ওমর ফারুক, সৌরভ হোসাইন সহ বিভিন্ন সামাজিক এবং সেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।