1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে আইন ভঙ্গ করে ভবন নির্মাণে রাস্তা কাটার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নোয়াখালীর চাটখিল পৌরসভায় আইন ভঙ্গ করে ভবন নির্মাণে ভেকু দিয়ে গভীর রাতে মাটি কাটায় রাস্তা ভাংগার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসী পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মৃত হোসেন কবিরের ছেলে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ডের বটগাছ তলা নামক স্থান থেকে পশ্চিম দিকে চাটখিল মহিলা দাখিল মাদরাসা ও গ্রামবাসির চলাচলের একমাত্র রাস্তা। সম্প্রতি ড্রেনেসসহ আর.সি.সি ডালাইয়ের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল এর অর্থায়নে ও পৌরসভার সার্বিক সহযোগীতায় রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটি ভেংগে গেলে এলাকাবাসী চলাচলে চরম দূভোর্গ পোহাতে হবে।

কয়েক মাস যেতে না যেতেই রাস্তার পাশে ভবন নির্মাণে অনিয়ম করে ভেকু দিয়ে গভীর ভাবে রাত- দিন মাটি খনন করায় চরম ঝুকিপূর্ণ অবস্থায় পড়েছে এলাকাবাসী। এলাকার বোরহান উদ্দিন সুমন, আবুল কালাম ও জহিরুল ইসলামসহ অনেকেই বলছেন, নির্মানাধীণ ভবন মালিক নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে ভবনের মাটি খননের কাজ শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, এ ধরনের ভবন নির্মান করতে হলে চার পাশে পৌর আইন মোতাবেক জায়গা ছাড়ার নিয়ম থাকলেও নির্মানাধীন ভবন মালিক তা না করে বেআইনি ভাবে কাজ করে চলছে।

এ বিষয়ে নির্মানাধীন ভবন মালিক আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন আন্ডার গ্রাউন্ডসহ বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পাশে কোন রাস্তা বা ভবন থাকলে পেলাসাইটিং না করে মাটি খনন করা যাবেনা। এছাড়াও তিনি বিল্ডিং নকশা অনুযায়ী চার পাশে নির্দিষ্ট পরিমান খালি রাখার বিধান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আমি বিষয়টি পৌর সচিব মো: আলতাফ হোসেনকে  তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK