1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলের ৩ শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে প্রথম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৫৬ বার পঠিত

চাটখিলের ৩ শিক্ষার্থী বিভাগী পর্যায়ে প্রথম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলের তিন শিক্ষার্থী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এই তিন শিক্ষার্থী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীট চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। গত কাল ০৫ মে সোমবার সকালে চট্টগ্রাম পিটিআই ভবনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাবিং এ বালক দলে প্রথম স্থান অধিকার করে ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো: আনোয়ার হোসেনে ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম আরাফ ভূঁইয়া ও কাবিং বালিকা দলের প্রথম স্থান অধিকার করে চাটখিল কামিল মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ফাতিমার মেয়ে তাবাসসুম ইসলাম। এছাড়াও বালক নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে মো: তাহরিম নুর।

উপজেলা কাব লিডার ও চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার মোহাম্মদ সুমন মিয়া বলেন, শিক্ষার্থীদের প্রচেষ্টায় ও অভিভাবকের সহযোগিতায় এবং সকল শিক্ষকদের আন্তরিকতায় এ ফলাফল অর্জন হয়েছে। জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে হলে আরো ভালো প্রস্তুতি ও সকলের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করেন।

উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হান্নান পাটোয়ারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সকলে সম্মলিতে প্রচেষ্টায় তাদের অর্জন গৌরবের। তাদের অর্জনের পেছনে শিক্ষক/অভিভাবকদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

এ ব্যাপারে চাটখিল উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, এটা চাটখিল উপজেলার জন্য একটা বড় সাফল্য আমি আশা করি তারা জাতীয় পর্যায়ে ভালো কিছু করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK