1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন রামগঞ্জের রিতা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিতা। তিনি চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জান্নাতুল ফেরদৌস রিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দায়িত্ব পালন করছেন কণিকা-একটি রক্তদান সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে। এছাড়াও তিনি চবি ডিবেটিং ক্লাবের সদস্য। জয়লাভের পর জান্নাতুল ফেরদৌস রিতা বলেন, ‘প্রথমে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছে; আমি সে দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK