1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিলভাতিয়া জলমহলের আয়াতন নিয়ে জালিয়াতি 

অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত
অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিলভাতিয়া। জেলার শিবগঞ্জ উপজেলার আংশিক ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত। বর্ষা মৌসুমে অথৈ জলরাশিতে একাকার হয়ে যায় পুরো প্লাবনভূমি। দীর্ঘদিন থেকে এ বিলে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে মৎস্যজীবীরা। কিন্তু এবছর প্রভাবশালী ইজারাদারের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার বঞ্চিত জেলেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা ১৪৩১ থেকে ১৪৩৬ সাল পর্যন্ত ৬ বছরের জন্য বিলভাতিয়া জলমহাল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। নিয়ম অনুযায়ী চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদারকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্ত দখলনামায় ভোলাহাট উপজেলা ভূমি অফিস এই বিলের আয়তন ৭৪১ ও ৫৭২ নং দাগে দেখিয়েছে দুই হাজার ২শত তেত্রিশ দশমিক ৭৫ এবং ৩ হাজার ১শত উনপঞ্চাশ দশমিক ১৪। কিন্ত খতিয়ানে দেখা যায় আয়তন ৭৪১ ও ৫৭২ নং দাগে প্রকৃত জমির পরিমাণ মাত্র ২শত তেত্রিশ দশমিক ৭৫ ও ১শত উনপঞ্চাশ দশমিক ১৪। অর্থা ৫ হাজার একর জমি বেশি দেখানো হয়েছে। এর ফলে জলমহালের সীমানা যথাযথভাবে চিহ্নিত না হওয়ায় জেলেরা তাদের জাল ফেলতে পারছেন না। ইজারাদার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বিশাল উন্মুক্ত জলাশয় দখল করে নিয়েছেন। তারফলে শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছে না এবং ভরা মৌসুমে জেলেরা মাছ ধরতে পারছে না।
খোঁজ নিয়ে আরোও জানা গেছে, উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অপরাধে জেলেদের নামে এক এক করে তিনটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কালাম হোসেন বাদী এসব মামলা করেছেন। মামলার বোঝা কাঁধে নিয়ে আদালতে ঘুরছেন জেলেরা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা।
জেলে ও কৃষকরা জানান, জলমহালের সীমানা চিহ্নিত না করায় উন্মুক্ত জলাশয়েও মাছ ধরতে পারছেন না তারা। দীর্ঘদিন ধরে ইজারাদারকে ১২৫০ টাকা খাজনা দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু এবার ইজারাদার ১০ হাজার টাকা খাজনা দাবি করেছে। তাদের টাকা না দিয়ে জেলেরা  কোথাও মাছ ধরতে পারছি না। আমাদের  নামে তিনটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলার বোঝা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ডিসি-ইউএনওকে অভিযোগ জানিয়েও প্রতিকার পায়নি। এছাড়া শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছেন না বলেও জানান।
সাবেক ডিসে গালিভ খাঁন, ভোলাহাট ইউএনও ও মৎস্যকর্মকর্তারা মিলে যোগসাজগে বিলের আয়তন জ্বালয়াতি করে বাড়িয়েছেন বলেও অভিযোগ তুলেন তারা।
এই বিষয়ে বিলভাতিয়া জলমহালের ইজারাদার মো. কালাম হোসেন বলেন, জেলা প্রশাসন থেকে দেয়া ইজারা বিজ্ঞপ্তি অনুযায়ী জলমহালটির আয়তন ৯ হাজার ৯৬১ দশমিক ৭১ একর। জেলা প্রশাসন তাকে দখল হস্তান্তরও করছে। পানি যতদূর, বিলের সীমানাও তত দূর বলে দাবি করেন তিনি। কিন্তু ইজারা নেয়া বিলে জোরপূর্বক মাছ ধরার কারণে তাদের (জেলে) বিরুদ্ধে মামলা করেছি।
ভোলাহাট ভূমি অফিসের সার্ভেয়ার মো: লেমন কাওসার, বিলভাতিয়া বিলের দখলনামা হস্তান্তর নিজের গাফলতি স্বীকার করে বলেন, এক দিনের মধ্যে আমাকে রির্পোট দিতে বলা হয়েছিল। তাই আগে থেকে যে দখলনামা ছিল সেটিই আমি স্বাক্ষর করে পাঠিয়েছি। সীমানার আয়তনের ভূলের বিষয়টি পরে আমার নজরে পড়ে, তখন আমি উদ্ধর্তন কতৃপক্ষকে জানিয়েছি। এই বিষয়ে তারা ব্যাবস্থা গ্রহণ করবে।
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন বলেন, বিষয়টি আমি অবজ্ঞত হলাম। উদ্ধর্তন  কতৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK