1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাঁপাইনবাবগঞ্জে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পঠিত

চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে চাঁপাইবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের সেন্টু মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর। এ অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়।

তারা জুলুমের শিকার হয়েছেন দাবি করে বলেন, চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সবাই দীর্ঘদিন জেল খেটেছেন। এখনও অনেকে কারাগারে রয়েছেন। বিজিবিতে চাকরি ফিরিয়ে দেয়ার পাশাপাশি তারা কারাগারে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তা না হলে বৃহৎ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় তারা ৩ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল, দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি আকতারুজ্জামান, সাবেক হাবিলদার রুহুল আমিন, সাবেক হাবিলদার সোহরাব হোসেন, সাবেক নায়েক মাহবুবর রহমান, সাবেক বিডিআর সদস্যের স্ত্রী লাকি, সাবেক সিপাহি সোহেল রানা, জেলা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি বাইজিদসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK