1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬২ বার পঠিত

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁপ্ইানবাবগঞ্জ শহরের একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উপদেষ্টা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ।  অন্যদের বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ আব্দুল আহাদ, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শহর শাখার ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী। বক্তারা তাদের বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, আমরা একদল  দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞানসম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে। অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থী মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের আফিয়া মাহমুদা, গোমস্তাপুরের আফিয়া জাহান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাহমুদ হাসান। শেষে ট্যালেন্টপুল ও সাধারণ  গ্রেডে ৬২ জন শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK