1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

 অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সমাজের যেকোন মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম কোন দলমত, ধর্মবর্ণের বিবেচনায় করে না। মানুষ হিসেবে সকল বঞ্চিত-শোষিত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় একটি দোকান আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক ৪ দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার আওতায় জামায়াতে ইসলামী জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেহনতী মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করে আসছে।

জামায়াতে ইসলামীর ৪ দফার প্রথম দফা কর্মসূচি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন,  নৈতিক ও ইসলামী শিক্ষা ব্যতিত সৎ, আদর্শবান, চরিত্রবান ও মানবিক মানুষ তৈরী করা যায় না। সেজন্য জামায়াতে ইসলামী নৈতিক ও ইসলামী শিক্ষা প্রদানের মাধ্যমে সংগঠনের কর্মীদের সৎ, দক্ষ, আদর্শবান, চরিত্রবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। এজন্যই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি, দখলদারিত্ব করে না। যাদের রাজনৈতিক বা সাংগঠনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই তাদের নেতাকর্মীরাই চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দুর্নীতি, দখলদারিত্বের পাশাপাশি এখন মানুষের গরু ছাগলও চুরি করা শুরু করেছে। জনগণ তাদের চিনে রেখেছে, জনগণকেই আগামীতে ভোটের মাধ্যমে সেই জবাব দিতে হবে।

ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কবির, ইউনিয়ন সেক্রেটারি মো. মুনিরুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK