1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুরে ডাবল মার্ডার মামলার দুই আসামী গ্রেফতার 

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত

গত ১৭/১২/২০২৪  তারিখ আনুমানিক রাত্রী ২২.৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে ডাবল মার্ডারের ঘটনা ঘটে। ঐ দিন রাতে মল্লিকপুর বাজারে গরুর হাট মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খোলশী গ্রামে কিছু কিশোর বয়সি ছেলে অনুষ্ঠানস্থলে গোল হয়ে নাচানাচি করছিল। তাদের এই অবস্থা দেখে আসামী তামিম তাদেরকে এসব করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষ মারামারি করতে করতে মাছপট্টির টিন সেডের নিচে যায়। তামিম ০১ নং আসামী শাহিনের ভাতিজা হওয়ায় শাহিন খবর পেয়ে অন্যান্য আসামীদেরকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং শাহিন তার পকেটে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে, এতে মাসুদ ও রায়হান নামে দুই জন নিহত হয় এবং চার জন আহত হয়।

উক্ত ঘটনায় নাচোল থানায় হত্যা মামলা রুজু হয়, ০৬/০১/২০২৫  তারিখে সম্মানিত পুলিশ সুপার মহোদয় মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জের নিকট হস্তান্তর করলে এসআই, মোঃ ফয়সাল হাসানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। অতপর উক্ত মামলার এজাহার নামীয় আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ জোর তৎপরতা শুরু করেন। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ রেজাউল করিম বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই/ মোঃ ফয়সাল হাসান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সম্মিলিত ডিবির একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় গত ০৮/০১/২০২৫ হতে ১০/০১/২০২৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইং ১০/০১/২০২৫ তারিখে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে উক্ত ঘটনার কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার নামীয় ১ নং আসামী মোঃ শাহিন রেজা  কে গ্রেফতার করা হয়। এরপর একই তারিখে এজাহার নামীয় ৭ নং আসামী মোঃ সামাদ আলী কে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়সহ জেলা গোয়েন্দা অফিসে হাজির হয়ে তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১নং আসামী মোঃ শাহিন রেজার দেয়া তথ্যমতে এবং পরবর্তীতে তার দেখানো মতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে লোকজনের উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অতপর উভয় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করলে ১নং আসামী মোঃ শাহিন রেজা (২২) ঘটনা সংক্রান্তে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। হত্যাকান্ডে জড়িত সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK