1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ত্রাস আওয়ামীলীগ নেতা ওমর গ্রেপ্তার

অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে চরবাগডাঙ্গার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, ওমর আলী আওয়ামী লীগ আমলে চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত পায়। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে ককটেলবাজি ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগ রয়েছে। তার ভাই মো. আব্দুল লতিব ঢাকার শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামি। তিনি ঢাকা থেকে পালিয়ে চরবাগডাঙায় আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি চরবাগডাঙ্গায় ককটেলবাজির একাধিক ঘটনার অন্যতম আসামি ওমর আলী। চরাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে ওমর গ্রুপের আধিপত্য। তিনি মাদকের গডফাদার উপজেলা তাঁতী লীগ সভাপতি মো.নুরুল ইসলাম, মাদক কারবারি জুয়েল রানাসহ বেশ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এদিকে চলতি বছরের ১২ জানুয়ারি হামলার শিকার হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আব্দুল হাকিম পিন্টু। ২৩ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডে ওমর সিন্ডিকেট জড়িত থাকলেও পরিকল্পিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষে মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ হত্যাকান্ডে নিহতের বাবা মো. হুমায়ুন বাদী হয়ে গত ২৪ জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে নিহতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে ৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়াজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে চরবাগডাঙ্গা ইউপি সদস্য মো. জুয়েল রানাকে। অন্য আসামিরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওমর আলী, ইউপি সদস্য নুরুল ইসলাম, মতিউর রহমান, মানিক আলী, নাজমুল হক গুধা, মো. সুমন, জাহাঙ্গীর আলী, ইসমাইল হোসেন ও মোশাররফ হোসেন মুসা। আসামিরা সবাই চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ওমর গ্রুপের লোক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK