1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চরপাথরঘাটায় অটোরিকশা গ্যারেজে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

জাফর সাদেক,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত
চট্টগ্রাম কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় গ্যারেজে আগুনে পুড়েছে অটোরিকশা ও মোটরসাইকেল সহ ৩৪টি যানবাহন। পুড়ে গেছে পাশে থাকা একটি মুদি দোকানও। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ১ নম্বর ওয়ার্ড নুর নবী চেয়ারম্যান বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান, ভোর রাতে গ্যারেজে আগুনের খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে স্থানীয় এমদাদ আলী সজল ও তানজুমান আরা তাসফিয়া দৈনিক অনন্ত বাংলাকে জানান নির্দিষ্ট সময়ে ফায়ার সার্ভিস না আসায় গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK