1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের হাতে ছিনতাইকারী আটক ৪

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলারখেজুরতলা বাজারে ৪ ছিনতাইকারীকে আটক করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ। কুমিল্লা টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর গত রোববার (৯ মার্চ) রাতে ছিনতাইকারী করার সময় আটক হয় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের হাতে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই নূর মোহাম্মদ। আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জের গনিপুর এলাকার আব্দুল হকের ছেলে মো: শহিদুল ইসলাম (২৩), ওই উপজেলার নরত্ননপুর এলাকার আবু তাহেরের ছেলে মোজাম্মেল হোসেন (২২), ওই জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা বাড়াহিনগর এলাকার আলী আহমেদের ছেলে আবু তাহের, ওই এলাকার আমিন মিয়ার ছেলে মো. ইউসুফ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর একটি নাম্বারবিহীন সিএনজি ছিনতাই কালে একটি বিদেশী চাকু( সুইজ গিয়ার) সহ একটি টেস্টার এবং একটি কালো রংয়ের টর্চ লাইট সহ চারজন ছিনতাইকারীকে আটক করা হয় এবং এক জনের নিকট ০৩ (তিনটি) গ্রামীন সিম দুটি বাংলালিংক সিম তিনটি মেমোরি কার্ড পাওয়া যায়।

তিনি আরও জানান, বর্তমানে চার্জ অফিসার হিসেবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা লক্ষ্মীপুরে নিয়োজিত আছি। সঙ্গীও ফোর্স কং/১৪৪১ হুমায়ুন কবির,কং/১৫৩৭ প্রনব চন্দ্র দাস কং/১০৮৯ সীমান্ত বড়ুয়া কং/১০৮০ সৈকত বড়ুয়া রাত্রিকালীন মোবাইল স্পেশাল ডিউটি করাকালীন রাত অনুমান ২টা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মিরওয়ারিশপুর খেজুরতলা বাজার সেনেটারী হাউজ প্রোপাইটর মোহাম্মদ ওসমান আলী দোকানের সামনে এমন ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK