1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্রগ্রাম বিমানবন্দর কর্মচারীর মরদেহ রাস্তার পাশে মিললো

জাফর সাদেক,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
চট্টগ্রাম: পতেঙ্গায় রাস্তার পাশ থেকে ওসমান সিকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওসমানের বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দৈনিক অনন্ত বাংলাকে বলেন, বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা এসে শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পরিবারের দাবি, ওসমান বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানিয়েছেন। এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তে  ন্যায় বিচারের দাবি করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK