জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, এই তথ্য সংগহের কাজ চলবে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ এবং বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। তথ্য সংগ্রহের পর ছবিসহ নিবন্ধনের পর আগামী ৫ মে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
এদিকে সোমবার নগরের পাহাড়তলীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করে ৫ সদস্যের ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদল।