1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্রগ্রামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেফতার ৫

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ২টার দিকে আকবর শাহ থানাধীন,  মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুর রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন। এ সময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে শর্টগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দেশীয় তৈরি ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায় একটি ডাকাত দল মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুরে ডাকাতির পরিকল্পনা করছে এমন খবর পাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাত দলের বিরুদ্ধে আকবরশাহ থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন দৈনিক অনন্ত বাংলাকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদেরগ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK