1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রামে কর্তৃপক্ষের অবহেলায়  সরকারি  কোটি কোটি  টাকার মালামাল চুরি , মরণ থেকে বেঁচে ফিরলো  সাগরিকা স্টক ইয়ার্ডে সুপারভাইজর  শাহ মোয়াবিয়াহ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরের মেকানিক্যাল বিভাগের অধীনে সাগরিকা স্টক ইয়ার্ড এ দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটে আসছে। পাঁচটি সংরক্ষিত গোডাউনে রয়েছে নতুন পুরাতন ব্রিজ ও ব্রিজের যন্ত্রাংশ। কর্তৃপক্ষের অবহেলায় প্রায় প্রতিদিনই রাতে স্থানীয় প্রভাবশালী একটি চক্র স্টক ইয়ার্ডের দেওয়াল অতিক্রম করে সংরক্ষিত গোডাউন ভেঙ্গে বিভিন্ন ধরনের ব্রিজের নাট-বল্টু ও ছোট বড় মালামাল নিয়ে যাচ্ছে।

গত ৫ আগস্ট এর পরে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পুরোপুরি সচল না থাকায় চক্রটি আরো শক্তিশালী হয়ে ওঠে। প্রতিদিনই পিকআপে ভরে টনে টনে লোহা নিয়ে যায়। এমন পরিস্থিতির কথা নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি দ্রুত মাস্টাররোলে ৬ জন লোক নিয়োগ দিয়ে সুপারভাইজার শাহ মুয়াবিয়ার মাধ্যমে তাদেরকে ডিউটি  করতে স্টক ইয়ার্ডে পাঠায়। বিষয়টি চক্রটির কানে গেলে তারা আনুমানিক রাত সাড়ে বারোটায় ৩০-৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সুপারভাইজার মোয়াবিয়াসহ নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। এতে সুপারভাইজার মুয়াবিয়া কে পিঠে-রানে ও পায়ে ছুরির আঘাত করে মারাত্মকভাবে জখম করে এবং তার মোটরসাইকেলটিও ভেংঙ্গে ফেলে।

বিষয়টি পর্যবেক্ষন করলে জানা যায় নানা ধরনের তথ্য উঠে আসে। সড়ক ও জনপথের স্টক ইয়ার্ডের আশেপাশের ফ্যাক্টরি এপেক্স ফুড, সিমার্ক, বেক্সিমকো, সফি মটরসে  স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী  লিটন, মামুন, তুহিন ও রিফাতের তৈরি করা একটি চক্র দীর্ঘদিন থেকে এইসব ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করে আসছে। তাদেরকে চাঁদা না দিলে ফ্যাক্টরিতে নানা কৌশলে ঘটে চুরির ঘটনা । সড়ক ও জনপথের কর্তৃপক্ষ তাদেরকে কোন চাঁদা না দেওয়ায় তারা প্রতিনিয়তই কিশোর গ্যাং দিয়ে এসব মালামাল লুট করে যাচ্ছে। স্থানীয় সন্ত্রাসী চক্রটি স্টক ইয়ার্ডের গিরিলের গেট কেটে ও দেয়াল ভেঙ্গে তিনটি গোডাউন পুরোপুরি ভাবে খালি করে ফেলেছে যেখানে কোটি কোটি টাকার ব্রিজের যন্ত্রাংশ ছিল। এক্ষেত্রে লিটন, মামুন, তুহিন, রিফাতকে ধরলে এসব সরকারী মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

স্থানীয় হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,  চক্রটি  সিসি ক্যামেরা ভাংচুর করে এবং মসজিদে ঢুকে সিসি ক্যামেরার মনিটর, ডিভাইস ও যাবতীয় ডুকুমেন্ট নিয়ে গিয়েছে। এমনকি তারা স্টক ইয়ার্ডের কর্মচারীদের বাসা-বাড়িতেও হামলা চালিয়েছে।

নাম না প্রকাশে অনিইচ্ছুক এক চা দোকানদার বলছে, প্রায়ই সময় স্টেক ইয়ার্ড এর আশ পাশে চক্রটি ঘূরাঘুরী করে এবং সময় সুযোগে সেখান থেকে মালামাল বের করে নিয়ে যায় কিন্তু  এসব বিষয়ে প্রতিবাদ ও প্রতিকারে কোন ব্যবস্থা নিচ্ছে না সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। সড়ক ও জনপথের অফিসারদের  অবহেলা রয়েছে। এসব কর্মকান্ডের পেছনে  অফিসারা জড়িত  থাকতে পারে বলে তারা মনে করেন।

এ ব্যাপারে সংরক্ষণ বিভাগের  নির্বাহী প্রকৌশলী শুভ্র দাস;  একজন অবসর প্রাপ্ত ড্রাইবারকে দিয়ে মামলা কেন করেছেন তার সঠিক উত্তর দিতে না পারলেও সেনাবাহিনী এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে বলে তিনি জানিয়েছেন । ১ সপ্তাহের মধ্যে তিনি সাগরিকা স্টক ইয়ার্ডের সকল কাজ সম্পন্ন করবেন বলে নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK