1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার প্রতিবাদে শেরপুরে আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশ

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

 রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আদালতে ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় ২৫ নভেম্বর  ইসকন ভক্ত ও অনুসারীদের হামলায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও এ.পি.পি এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে (বুধবার) ২৭ নভেম্বর দুপুর ২টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির ভবন চত্বর থেকে সকল আইনজীবী একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল শেষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় গেইটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নূরে আলম হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও দুদক পিপি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, নারী ও শিশু দমন আদালতের স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, এডভোকেট হারুন অর রশিদ বাচ্চু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করায় স্থানীয় ইসকনের লোকজন বিক্ষুদ্ধ হয়ে আদালত প্রাঙ্গণে এক নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী ও পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীদের তান্ডবে বেশকিছু আইনজীবী ও পুলিশ আহত হয়। এ সময় চট্টগ্রাম আদালতের এপিপি এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হামলাকালীদের হাতে নির্মমভাবে নিহত হন। বিক্ষোভ সমাবেশে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের জঙ্গী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান সমাবেশে অংশগ্রহণকারী আইনজীবীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK