1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চকরিয়া উপজেলা মহিলা ক্ষুদ্র শিল্প সমিতির প্রতিষ্টাতা রুনা আক্তার জয়িতা সম্মাননায় ভূষিত

এইচ এম সবুজ (চকরিয়া প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করেছে যে নারী” এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ_জয়ীতা সম্মাননায় ভূষিত করা হয়েছে রুনা আক্তারকে।
“নারী-কন্যার সুরক্ষা গড়ি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর বারোটায় চকরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় সর্বস্তরের নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা অধিদপ্তর চকরিয়ার কর্মকর্তা সাকেরা শরীফ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন ও উপজেলা সমবায় অফিসার মো. রমিজ উদ্দিন।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, চকরিয়া থানার প্রতিনিধি এস.আই তাজুল ইসলাম ও ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
পরে সমাজে ও পরিবারে বিভিন্নভাবে অসামান্য অবদান রাখায় ক্যাটাগরিভিত্তিক ৫জন নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য আপা টুম্পা দাশ।
শফিউল করিম সবুজ, চকরিয়া এসময় উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK