1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে রায়পুর থানায় তিনজন কে আসামি করে ধর্ষণের মামলা করেন। আসামিরা হলেন – মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করা হয়েছে। ভোরে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের ঘটনার পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ধর্ষণ মামলায় আলমগীর হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।

 

 

পুলিশ ও মামলা সূত্র, ৩১ জানুয়ারি মধ্যরাতে মিলন হাওলাদার, আলমগীর হোসেনসহ আরও একজন ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে তাঁরা জানান, তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে তিনজন ধর্ষণ করেন। এ সময় ওই নারীর আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করতে গেলে আলমগীর হোসেনকে আটক করে স্থানীয় লোকজন। পরে গরু চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক হন। গরু চুরির মামলায় সে কারাগারে রয়েছেন। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK