1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুর থানার ওসি শহিদুল সহ ৭ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

মোঃ তুহিন, গোমস্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্লোজকৃতরা হলো গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামীলীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি সোমবার যোগদান করেছেন।

প্রসঙ্গত:আসামী ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায় এ পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK