1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় শিশুর মৃত্যু

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় ১৬ মাস বয়সী আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬জানুয়ারি) সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়া গ্রামের বাসিন্দা আমিনের ছেলে। অবেহলায় শিশুটির মৃত্যু খবর পেয়ে পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে মারমুখী হয়ে উঠে ভূক্তভোগীরা। এ সময় হাসপাতাল ভর্তি থাকা অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়ে।
পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন নার্সকে সাময়িক বরখাস্ত করে। তারা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।
শিশু আয়ানের বাবা আমিন জানান, ডায়রিয়াজনিত কারণে গত বুধবার বিকেল ৪টার দিকে তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর থেকে তার ছেলে সুস্থ হয়ে উঠছিলেন না। ঠিকভাবে চিকিৎসা পাচ্ছিলেন না। গত শুক্রবার রাত আটটার পর থেকে তার ছেলে অবস্থা আরো খারাপ হতে থাকে। ওই সময় দায়িত্বে থাকা নার্সদের বারবার জানানো হলেও তারা কোন কর্ণপাত করেন নি। তারা সেবা থেকে বঞ্চিত করে। সঠিকভাবে সেবা প্রদান করলে অবহেলায় এভাবে তার ছেলের মৃত্যু হতো না।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  ডা. ইসমাইল হোসেন লিংকন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায তারা মর্মাহত। মৃত শিশুটির বাবা আমিনের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে দায়িত্বে থাকা ওই তিন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK