1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরী জন্ম দিয়েছে শিশু, পরিচয় নেই পিতার

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন মা। শুক্রবার দিবাগত রাতে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন।সে রহনপুব ইউনিয়নের চাঁনপুর হিন্দুপাড়ার এক মাসিক ভারসাম্যহীন মায়ের সন্তান ৷ শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দেয়া ফেসবুক স্ট্যাটাস সুত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, শুক্রবার বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা হাসপাতালে ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত নার্সরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতে তিনি স্বাভাবিকভাবেই কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশুটি ভালো রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মানসিক ভারসাম্য হওয়ায় প্রায় তিনি সন্তানকে রেখে হাসপাতালে বাইরে চলে যাচ্ছেন। হাসপাতালের মহিলা কর্মচারীদের দিয়ে শিশুটির যত্ন নেওয়া হচ্ছে বলে ওই চিকিৎসক জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর বিষয়টি দেখছেন। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার পরিচয় নিশ্চিত হলে আত্মীয়-স্বজনদের হাতে শিশুসহ তাকে তাদের হাতে  তুলে দেয়া হবে। অন্যথায় উপজেলা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK