1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে

মো: তুহিন, গোমস্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা শেষে যুবকদের মাঝে ঋন চেক ও সনদ  বিতরণ করা হয়েছে।
শুক্রবার  (০১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এতে  সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও যুব উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK