1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় দরিদ্র ও অসহায়দের মাঝে প্রশিকার শীতবস্ত্র বিতরণ

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত
বিচার বিভাগ, গাইবান্ধা কর্তৃক আয়োজিত ৮ জানুয়ারি(বুধবার )গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে  প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের  দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ২০০ জন অসহায় দারিদ্র  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে  সাথে কিছু  আর্থিক সহায়তা ও প্রদান করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গাইবান্ধা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ রেজাউল করিম সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মারুফ হোসেন,  বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোঃ কুদরাত-ই- খোদা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গণ, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহন,  পলাশবাড়ীর এরিয়া ম্যানেজার  জনাব মোঃ সিদ্দিকুল আলম মৃধা ও গাইবান্ধার এরিয়া ম্যানেজার জনাব মোঃ রিপন খান। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বিজ্ঞ বিচারকগণ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোছা: মাসুমা খানম যুথি। অতিথিগন প্রশিকার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK