1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত
গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মামুন মণ্ডল। তিনি খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জামদানী ঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০ থেকে ১৫ জনের অস্ত্রধারী দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন স্বজন-এলাকাবাসী। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK