1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

“গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে” : বিএনপি যুগ্ম-মহাসচিব এ্যানি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একজন উপদেষ্টাকে মাহফুজ আলম পানির বোতল মারা এটাও কম ষড়যন্ত্রের অংশ নয়। একপক্ষকে যদি আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, একটি অস্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, তাহলে আমাদের টার্গেট, ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন-সংগ্রাম এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র চলছে। এটি একটি অদৃশ্য শক্তি। এটি বার বার দেখা যাচ্ছিল না। কিন্তু এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে। বোঝা যাচ্ছে। কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে।

আজ শুক্রবার (১৬ মে) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

বিএনপি যুগ্ম-মহাসচিব এ্যানি উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল মারা ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। একপক্ষকে আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। ভবিষ্যতের ভোটের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এ্যানি এই ষড়যন্ত্রকে একটি অদৃশ্য শক্তি হিসেবে উল্লেখ করেন, যা এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে।

বিএনপি ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে উপস্থিত ছিলেন-  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK