
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুর ভান্ডারিয়ায় কেন্দ্রীয় জামে মাসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন ভান্ডারিয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
এসময় পিরোজপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সোহেল মঞ্জুর সুমন, সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, ওয়াসিম মন্নান উৎপল হাওলাদার সিনিয়র যুগ্ম আহবায়ক, মাসুদ রানা পলাশ সদস্য সচিব পৌর বিএনপি, আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, জাকির হোসেন বাচ্চু সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, এইচ এম শামিম সাবেক সদস্য সচিব উপজেলা যুবদল, তালুকদার আহমেদ মারুফ সাবেক আহবায়ক পৌর স্বেচ্ছাসেবকদল, রনি মোল্লা সদস্য সচিব পৌর যুবদল, রনি সরদার সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবকদল, জাসাসদল এর সভাপতি সাব্বির খান, মোহাম্মদ ইমান আলি সভাপতি উপজেলা শ্রমিক দল, আলামিন মুন্সি সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিকদল, যুবদল নেতা সবুজ হাওলাদার এর উপস্থিতিতে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রায় দুই শতাধিক নেতা কর্মী ও স্থানীয় মুসুল্লিগন।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হজরত মাওলানা জাকারিয়া আল ফরিদি সাহেব।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ ও নেক হায়াত বৃদ্ধি, তারেক রহমান এর দেশে আসা, বাংলাদেশ এর কল্যাণ ও সকলের জন্য দোয়া করা হয়।