1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: -ব্যারিস্টার খোকন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনোদিন অন্যায়ের কাছে আপস করেননি।”

শুক্রবার চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে দেশব্যাপী ঘোষিত রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন তার বক্তব্যে ১/১১ সরকারের সময়কার স্মৃতি চারণ করে বলেন, “তৎকালীন অমানবিক নির্যাতনের মুখেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাথা নত না করে দেশেই অবস্থান করেছিলেন। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানের ওপর বর্বরোচিত শারীরিক নির্যাতন চালিয়ে তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, যার চিকিৎসা তিনি বিদেশে নিয়েছেন।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হবার নয়, তবে তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করেই বর্তমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, সাবেক বিএনপির সংগঠক বিশিষ্ট সাংবাদিক রফিক উল্যাহ খোকন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীমসহ স্থানীয় বিএনপি অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK