1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খালিয়াজুরীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাবরের মুক্তির জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে কলেজ মাঠে রবিবার (২৭ অক্টোবর)  দুপুর ১২টায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাজীব হোসেন পলাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মো. এনামুল হক ছোটনের সভাপতিত্বে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই খালিয়াজুরী উপজেলা যুবদলের ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউসার রহমান সেকুল, এরশাদুল আলম শাহীন, নাজমুল হাসান নয়ন, উজ্জ্বল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাযহারুল ইসলাম পলিন, যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আহম্মদ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মান্নান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কাউসার আহম্মেদ, শাহনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুমন মিয়া, যুগ্ম-আহ্বায়ক আবু ছালেকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উক্ত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK