1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় ১৩ পুলিশ ক্লোজড : অভিযোগ চাঁদাবাজির

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত
সিলেটে পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।
ক্লোজড করা সদস্যদের মধ্যে রয়েছেন- এসআই খোকন চন্দ্র সরকার, মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল, শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন শুরু করে স্থানীয় একটি চক্র। এ নিয়ে সমালোচনার পর পাথর উত্তলন বন্ধে টিলার পাশে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করে জেলা পুলিশ। তবে ওই ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK