1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়া আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল গ্রেপ্তার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত
নেত্রকোনা কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে দায়ের মামলার পলাতক আসামি কামরুল হাসান ভুঁইয়াকে (৫০) গ্রেফতার র‌্যাব-১৪। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলার দিগদাইর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের কোতোয়ারী থানা এলাকা হতে কামরুল হাসান ভুঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের একটি আভিযানিক দল।
তিনি জানান, গত ২৮ জুলাই বিকেল ৪টার দিকে কামরুল হাসান ভুঁইয়ার নেতৃত্বে এজাহারে অন্যান্য অপরাপর এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিসহ বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হন। কেন্দুয়া পৌরসভার থানা গেইট সংলগ্ন মো. মোবারক হোসেনের (৩০) মালিকানাধীন ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট্ কর্নার’ নামীয় দোকানে আসে জনতাবদ্ধ ওই দলটি। দোকান ঘরে অনধিকার প্রবেশ করে আনুমানিক ৩৪ লক্ষ টাকার মালামাল লুটপাট ও দোকান ভাঙচুর, দোকানের ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সুষ্টি করেন মামলার আসামীরা।
এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে গত ২১ আগস্ট দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
তিনি আরও জানান, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ও ময়মনসিংহ সিপিএসসি’র সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন স্বদেশী হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এলাকায় পরিচালিত অভিযানে কামরুল হাসান ভূঁইয়াকে গ্রফতার করতে সক্ষম হয় র‌্যাব। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK