1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় হেফাজতে নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত
নেত্রকোনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মাওলানা মো. শরিফুজ্জামান জিহাদী। সভার সঞ্চালনায় ছিলেন মাওলানা আবুল হামজা, মুফতি মাওলানা শরিফুর রহমান ও মুফতি জামাল উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নির্বাহী সভাপতি মাওলানা শরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা হারুনুর রশিদ, মুফতি এনামুল হক ফারুক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যের পর, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামী সংগঠনটি ২০১০ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন পরিচালনা করে আসছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK