1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত
নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপির পরিকল্পিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরা। গতকাল বিকালে কেন্দুয়ার রামপুর বাজারে দলপা ও আশুজিয়া ইউনিয়নের নেতাকর্মীরা মিলিত হয়ে পরিকল্পিত পকেট কামাটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন, বিএনপি নেতা ও গভেষক মেজর সৈয়দ আবুবকর ছিদ্দিক পি,এস,সি  (অবঃ) । আশুজিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মনঞ্জুল হক হক্কুমিয়া, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বকুল, আশুজিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামীম হোসাইন, যুগ্ন  সাধারণ সম্পাদক শাশীম মিয়া,  অন্যতম নেতা মজিবুর রহমান বাচ্ছু ও অলী উল্লাহ সহ আরও সহ  তৃণমূলের নেতা কর্মীরা।
উপস্থিত বক্তা ইউনিয়ন বিএনপি নেতা মজিবুর রহমান বাচ্চু বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আগে যে কমিটি ঘটন করা হয়েছিল তা নেতাদের পকেট কমিটি। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে। যারা আওয়ামী  সৈরাচার সরকারের আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নেতাদের কথামত চলবে তাদেরকেই এই পকেট কমিটিতে রাখা হয়েছে। আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বকুল বলেন, আমরা যারা ধীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত আওয়ামীলীগ সৈরাচার সরকারের জুলুম অত্যাচার সয্য করেছি আর নেতাদের  পুতুল হয়ে তাদের ইশারায় নাছতে চাইনা তাদেরকেই পকেট কমিটি থেকে বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে। আমরা ত্যাগী নেতা কর্মীরা এর তিব্র নিন্দা জানাই। এই পকেট কমিটি বাতিল করে নতুন করে আবার কমিটি ঘটন করার দাবি জানাই।
বিএনপি নেতা ও গভেষক মেজর সৈয়দ আবুবকর ছিদ্দিক পিএসসি  (অবঃ) তার বক্তব্যে বলেন, আমি দির্ঘদিন লন্ডনে ছিলাম। আওয়ামী সৈরাচার সরকার দ্বারা আমি গুম হয়েছিলাম, জেলও খেটেছি।  কেন্দুয়ার নেতারা কিভাবে কমিটি করেছে তা আমার জানা নাই। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম পছন্দের নেতাকর্মীদের দিয়ে পকেট কমিটি ঘটন করা হয়েছে। আমি জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলব। আপনাদের  কথামত যদি পকেট কমিটিই হয়ে থাকে তাহলে তা ভেঙ্গে দিয়ে আবার নতুন কমিটি ঘটন করেই কাউন্সিল হবে ইনশাঅল্লাহ। আমি চাই যারা এতদিন ত্যাগ স্বীকার করে জুলুম অত্যাচার সয্য করে  বিএনপিকে মনে প্রাণে ধারণ করে আসছে তারা যেন তাদের মূল্যায়টুকু পায়।আগামী কমিটিতে পকেট কমিটি বাদ দিয়ে যোগ্য ও ত্যাগী নেতারা নেতৃত্ব স্থান পাবে এমনটিই প্রত্যাশা তৃণমূলের নেতা কর্মীদের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK