1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় দুল্লী’র মরা বিল থেকে সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার

সোহেল খান দুর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুল্লী মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। মৃতদেহের পরিচয় শনাক্ত করেন নিহতের চাচা মো. মুকুল মিয়া।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশে মরা বিল থেকে অটোরিকশা (সিএনজি) চালকের জামালের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পিবিআই, সিআইডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে যৌথভাবে সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ‍সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আজকেই (বুধবার) ময়না তদন্তের জন্য নেত্রকোনা আাধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK