1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দুয়ায় এলজিইডির আট কোটি টাকা ব্যয়ে দু’টি গ্রামীণ রাস্তার উন্নয়ন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) আওতায় আট কোটি টাকা ব্যয়ে দু’টি গ্রামীণ রাস্তা পাকা করণের ফলে ওই অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটেছে। দু’টি রাস্তা পাকা করণের ফলে কৃষকের উৎপাদিত কৃষিজাত পণ্য সহজেই বাজারজাত করে সুলভ মূল্য পাচ্ছেন কৃষকরা। এছাড়া সাধারণ মানুষের যান চলাচলেও নতুন দিগন্তের সূচনা হয়েছে।
বিশেষ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে নেত্রকোনা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে পেমই বাড়লা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। এছাড়া একই প্রকল্পের আওতায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পাইকুড়া বাজার হতে চিটুয়া বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তার পাকা করণের কাজ সুষ্ঠভাবে সম্পর্ণ হয়েছে। স্থানীয় জনগণ ও বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, এই রাস্তা দু’টি পাকা হওয়ায় আমাদের ভাগ্য খুলেছে। দীর্ঘ দিন ধরে আমরা রাস্তার জন্যে খুব কষ্টে ছিলাম। এখন সেই কষ্ট দূর হয়ে আমাদের মুখে হাসি ফুটেছে। রাস্তা দু’টির কাজের সার্বক্ষণিক তদারকি করেছেন, এলজিইডির কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার শফিকুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী সজল বিন রেজা।
শফিকুল ইসলাম বলেন, রাস্তার কাজের গুণগত মান বজায় রেখে সুন্দর করতে আমরা যথাসাধ্য চেষ্ঠা করেছি। রাস্তা দু’টি পাকা করণ হওয়ার ফলে ওই অঞ্চলের জনগণ খুব খুশি। এলজিইডির কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো: আল- আমিন সরকার জানান, নেত্রকোনা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ কোনটি শেষ হয়েছে আবার কোনটি চলছে।
তিনি বলেন, দু’টি রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে দেখেছি কাজের মান যথেষ্ট ভালো হয়েছে। আমরা জনগণের কল্যানে ও তাদের মুখে হাসি ফুটাতে বিভিন্ন রাস্তার উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। আমাদের সেই কাজে জনগণ তথা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে উৎসাহ দেবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK