1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

কেন্দুয়াতে আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেফতার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু (৪৫) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-২ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
তাজুল ইসলাম তাজু কেন্দুয়া উপজেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কারণে এ ঘটনায় অনেকেই বিস্মিত। র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাজু ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি।
এদিকে, তাজুর গ্রেফতারকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করছেন বলে জানা যায়। তাজুল ইসলাম তাজুর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, তা জানতে জনসাধারণের নজর এখন আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK