1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

নাজমুল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

লক্ষ্মীপুর;জেলায় কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে শহর সমাজসেবা কার্যালয়।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে ৮০জন কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও নতুন ব্যাচের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুর মোহাম্মদ, সমাজসেবা অফিসার মো. শরীফ হোসেন, সমন্বয় পরিষদের সহ-সভাপতি মো. আবদুল খালেক, নারী নেত্রী মমতাজ বেগম, মাছুমা বেগম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রশিক্ষক মো. আব্দুর রশীদ। অতিথিরা বলেন, জীবনে সফল হতে হলে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন হলে কর্মসংস্থান তৈরি হবে। বর্তমান যুগে কম্পিউটারের গুরুত্ব সর্বাধিক। প্রত্যেক সেক্টরে কম্পিউটারের ব্যবহার রয়েছে। তাই কম্পিউটার প্রশিক্ষণের চাহিদা বেড়েই চলেছে। যারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করেছে তাদের কোন না কোন ভাবে কর্মসংস্থান হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK