
কথায় আছে “একজন মানুষ সবার প্রিয় হতে পারে না” কিন্তু ব্যতিক্রম হিসেবে থেকে যায় তার কৃতকর্ম। তেমনই একজন কর্মচঞ্চল ও জনবান্ধব ব্যক্তি নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি এই পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পাল্টে যাচ্ছে পৌরসভার সার্বিক চিত্র। তার কাছে গিয়ে কোনো মানুষ নিরূপায় হয়ে ফিরে এসেছেন এমন অভিযোগ নেই বললেই চলে। তিনি যোগদানের পর থেকেই তার দরজা সবার জন্য উন্মুক্ত। যেকোন বিষয়ে যখন ইচ্ছা তার কাছে যেতে পারেন সর্বসাধারণ। তিনি ২৯ তম বিসিএসের একজন মেধাবী পরীক্ষিত প্রশাসনিক সৈনিক।
তার সাথে মন খুলে কথা বলতে পারেন সবাই। তিনিও সবার কথা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেন এবং তা সমাধানের চেষ্টায় থাকেন সবসময়। পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার তার মেধা, প্রজ্ঞা ও কর্ম দক্ষতা দিয়ে কাজ করে ইতিমধ্যে তিনি জনবান্ধব পৌর প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন। তিনি যোগদানের পর থেকেই পৌরসভার প্রতিটি সেক্টরেই গতিশীল হয়েছে কাজ, দূর হয়েছে সেবা গ্রহিতাদের হয়রানি ও ভোগান্তি।আরিফুল ইসলাম সরদার পৌর প্রশাসক হিসেবে যোগদান করে বিভিন্ন সময়োপযোগী কার্যক্রমের ফলে পাল্টে যাচ্ছে পৌরসভার সার্বিক চিত্র। পৌরসভার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতে নজর রাখা, প্রতিটি সেক্টরে সেবার মানবৃদ্ধি এবং ভোগান্তি কমানো, প্রকৃত কৃষকের মাঝে উপকরন বিতরণ, প্রকৃত হতদরিদ্রের কাছে সেবা পৌঁছে দেওয়া, ভূমিদস্যুতা দূরীকরণ।
পৌরসভার ভিতরে হাট বাজারগুলো মনিটরিং করা, স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, ভিক্ষুকমুক্ত উদ্যোগ গ্রহণসহ প্রভৃতি কাজের জন্য পাল্টে যাচ্ছে পুরো পৌরসভার চিত্র। দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক সহায়তায় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ থেকে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। নেত্রকোনা পৌরসভায় তিনি প্রশাসক হিসেবে যোগদানের পর পৌরসভার বাসিন্দাদের খোঁজ খবর সহ নিয়মিত মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
পৌরসভার নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার যোগদানের পর পৌরসভার সেক্টর গুলোতে হয়রানি ও ভোগান্তি কমেছে এবং তার আন্তরিকতার কোনো কমতি নেই। প্রতিটি সেক্টর গুলোতে সেবার মান বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে কাজ করছি। যথাসাধ্য চেষ্টা করছি আমার উপর সরকারের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। সকলের আন্তরিক প্রচেষ্টায় এই পৌরসভাকে একটি গতিশীল পৌরসভায় রূপান্তর করার জন্য কাজ করছি। এজন্য সবার দোয়া ও সহযোগিতা আমার প্রয়োজন। আমি পৌরসভার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই।