1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

‘ওসি’ নেজাম’কে মেরে পুলিশে সোপর্দ, বিএনপি নেতা কর্মীদের : ভিডিও ভাইরাল

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে মেরে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।মুহুর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসে ওসি নেজাম উদ্দীন। এসময় বিক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। সিএমপিতে  বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দৈনিক অনন্ত বাংলাকে বলেন, নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, মোহাম্মদ নেজাম উদ্দীন আটক হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে।থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে।
নেজাম উদ্দিন সবশেষ সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরীর কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীণ বিএনপি নেতা আক্ষেপ করে বলেন যে নতুন স্বাধীন দেশে কিছু অতি অবেগী নেতা কর্মী আছে যারা এ ধরনের কর্মকাণ্ড করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে, যাহা খুবই দু:খজনক। বাহিনীতে কর্মরত একজন কর্মকর্তাকে এভাবে মারা বা হেনস্তা করা উচিত হয়নি। যেখানে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। সেখানে তার গায়ে হাত তোলা/হেনেস্তা করা উচিত হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK