1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ওসি’ নেজামকে মারধর: স্বেচ্ছাসেবক দলের সেই শহিদুল বহিস্কার

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত
কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানো সেই শহিদুলকে বহিস্কার করেছে স্বেচ্ছাসেবক দল। বহিস্কৃত শহীদুল ইসলাম শহীদ চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজুর পাঠানো ওই বিজ্ঞপ্তিতে তাঁকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কারের কথা জানানো হয়। এর আগে সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা হয়ে কোথাও যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দীন। এ সময় তাকে দেখতে পান চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন। তার সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন। একপর্যায়ে নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা। তাকে মারধরও করা হয়।
পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ হেফাজতে নেয় নেজাম উদ্দীনকে। এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম শহীদ ফেসবুক তার ফেসবুক আইডিতে একটি লাইভ করেন। পরবর্তীতে ‘সবাই পাঁচলাইশ থানার সামনে আসেন, ওসি নেজামকে ধরছি’ লিখে একটি স্ট্যাটাস দেন। এই খবরে পাঁচলাইশ থানার সামনে জড়ো হন শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেজামকে গ্রেপ্তার দেখানোর দাবিতে তারা বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK